র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনার পর দণ্ডিত ব্যক্তিকে তিন মাসেও আদেশের সার্টিফায়েড কপি না দেয়ার অভিযোগে আগামী ১ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী সাখাওয়াত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।















