যুক্তরাষ্ট্র গেলেন সাকিব

১২ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্র গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার রাত ১টায় এমিরেটসের ‘ইকে ৫৮৫’ ফ্লাইটে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের কাজে নিযুক্ত ওয়াসিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঠিক সেদিন থেকেই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, ২৪ আগস্ট বা তার আগের দিন দেশে ফেরত আসবেন সাকিব।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ২৪ আগস্ট নিউজিল্যান্ড সিরিজের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন ক্রিকেটাররা। তার আগপর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন খেলোয়ড়ারা।

কিউইদের সাথে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজ শুরুর আগে সাভারের বিকেএসপিকে ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ব্ল্যাকক্যাপরা।

সাকিব আল হাসান/এসকেএম