১৫ জুন ২০২২ (নিউজ ডেস্ক, কুমিল্লা): আরফানুল হক রিফাত কুমিল্লার নয়া নগরপিতা। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে তিনি জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে। ভোটের ব্যবধান মাত্র ৩৪৩টি।
বুধবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নৌকা প্রতিকের প্রার্থী রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।
বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। দিনভর ভোটগ্রহণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরু হয়। নির্বাচনে মোট কেন্দ্র ছিল ১০৫টি। ভোটার ছিলেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।
ভোটগ্রহণ শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকে তেমন কোনও অভিযোগ আসেনি। ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ।
কুসিক নির্বাচন/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply