রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৫

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপ আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-৮ ওয়েস্ট এইচ-৪৯ ব্লকের ২৪ বছর বয়সী আনোয়ার হোসেন, এ-২১ ব্লকের ১৬ বছর বয়সী মোহাম্মদ হামীম, ক্যাম্প-১৩-এর বি-১৭ ব্লকের ২৪ বছর বয়সী নুরুল আমিন ও ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের মোহাম্মদ নজিমুল্লাহ এবং একজনের পরিচয় পাওয়া যায়নি।

৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তিনজনের লাশ পাওয়া যায়। পরে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি জানান, দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহতরা আরসার সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশগুলো উখিয়া থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী, গত দুই মাসে রোহিঙ্গা ক্যাম্পে এ নিয়ে ৩২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

রোহিঙ্গা সংকট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *