লাইফসাপোর্টে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আজ লাইফসাপোর্টে নেয়া হয়েছে।

জাফরুল্লাহর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মামুন মোস্তাফী (অবসরপ্রাপ্ত) এ তথ্য জানিয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জাফরুল্লাহর সবশেষ শারীরিক অবস্থার খবর জানান।

তিনি বলেন, ডাক্তার মামুন মোস্তাফী জানিয়েছেন- আজ সকাল সাড়ে ১০টায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফসাপোর্ট দেয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসাসেবা চলছে।

তিনি বলেন, গণস্বাস্থ্য পরিবার দেশবাসীর কাছে ডাক্তার জাফরুল্লাহর জন্য দোয়া কামনা করেছে।

প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তিনি কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড পেশার কমে যাওয়ার কারণে দুই দিন ধরে বিশেষ কিছু ওষুধ দেয়া হচ্ছে তাকে।

ডাক্তার জাফরুল্লাহ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *