শিক্ষার্থীরা পাবে ডিএনসিসি মেয়র’স স্কলারশিপ

২৩ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো করার পাশাপাশি খেলাধূলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকতে হবে। পড়াশোনা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যারা ভালো করবে সেসব মেধাবী শিক্ষার্থীদের ডিএনসিসি মেয়র’স স্কলারশিপ দেয়া হবে ব‌লে জানান ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

বুধবার বনানী মডেল স্কুলে ‘বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি’র উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র বলেন, আমাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। গুরুজনদের ও বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে এবং স্নেহ করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, কেউ যেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সেই শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে। পড়াশোনার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকতে হবে।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের বায়ান্নর ভাষা আন্দোলনে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বনানী মডেল স্কুল মাঠে একটি শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন।

তিনি বলেন, বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে জানতে পারবে। বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে আমাদের লালন করতেই হবে। বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি একটি মানচিত্র এবং লাল-সবুজের পতাকা।

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে কেক কাটেন এবং স্কুলে নির্মিত বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন করেন।

আতিকুল ইসলাম/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *