২০ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): জাতীয় শ্রমিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর দাফন সম্পন্ন হয়েছে। রায়ের বাজারে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়েস হয়েছিল ৭১ বছর।
২০১৯ সালের ১৭ নভেম্বর ফজলুল হক মন্টু জাতীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি সংগঠনের কার্যকরী সভাপতি ছিলেন।
ফজলুল হক মন্টুর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক/এএমএম/টিটি















