সাকিব-ইবাদতে ১৮৬ রানে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের ঘূর্ণির সাথে ইবাদত হোসেনের পেস তোপ। বাংলাদেশের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত ভারতের ব্যাটিং লাইনআপ। টস হেরে আগে ব্যাট করতে নেমে দুইশ রানের পুঁজিও পেল না ভারত।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। ৪১ দশমিক ২ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সাকিব ৫ উইকেট শিকার করেন। ইবাদত নেন ৪ উইকেট। অন্য উইকেটটি মেহেদী হাসান মিরাজের।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেল রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে। এছাড়া শ্রেয়াস আইয়ার ২৪ ও ওয়াসিংটন সুন্দর ১৯ রান করেন।

সাকিব ১০ ওভার বল করে ৩৬ রানে নিয়েছেন ৫ উইকেট। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে একই ওভারে ফেরান সাকিব। পরে শার্দুল ঠাকুর ও দিপক চাহারকেও ফেরান একই ওভারে। মাঝে ওয়াশিংটন সুন্দরের উইকেট শিকার করেন। ওয়ানডে ক্যারিয়ারে এনিয়ে চতুর্থবার পাঁচ উইকেট পেছেন তিনি।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ