৭ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): সাভারে এক পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার রাত দেড়টার দিকে হেমায়েতপুর এলাকার অবনী ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ট্যানানি ফাঁড়ির আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। পরে ফায়ার সাভিসের চার ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কারখানা রাতে বন্ধ ছিল। শ্রমিক না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















