০৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, সাভার): সাভারে সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে রাজফুলবাড়িয়া এলাকায় ওই গোডাউনের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি গোডাউনের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও ডিইপিজেডের দুটি ও চামড়া শিল্পনগরীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে।
আগ্নিকাণ্ড/এসকেএম















