নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের জামছড়ি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার সকাল ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
আহত যুবকের নাম মোহাম্মদ আব্দুল হাকিম। তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া হাজিপাড়ার আব্দুল হাকিমের ছেলে।
জানা যায়, নাইক্ষ্যংছড়ির জামছড়ি ৯নম্বর ওয়ার্ডের ৪৬-৪৭ সীমান্ত পিলারের কাছে দিয়ে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে গরু আনতে যায় মোহাম্মদ বেলাল। পরে সেখানে মাটির ভেতরে পুতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মক আহত হন তিনি।
পরে আহত বেলালকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে চোরাই পথে সস্তা দামে গরু আনতে গিয়ে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন এখনও।
সীমান্ত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply