সেফটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকের সাটারিং খুলতে যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সকার ৯টার দিকে উত্তর খান মাজার এলাকায় একটি নির্মাণধীন বাড়ীর সেফটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- মোহাম্মদ আবদুস সামাদ ও মধু মিয়া। লাশ স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত দুই শ্রমিকের বাড়ি গাইবান্ধা জেলায়।

মরদেহ উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *