সয়াবিন তেলের দাম আরও বাড়ল

১৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দাম বাড়ায় ফের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৭টাকা। আগে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৫৩ টাকা। এখন দাম বেড়ে প্রতি লিটার হয়েছে ১৬০ টাকা।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বানিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি।

এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৫৩ টাকা। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়, যা এতদিন ৭২৫ টাকা ছিল। এছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৬ টাকা ও বোতলজাত পাম সুপার তেল ১১৮ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা।

এই মূল্য অবিলম্বে কার্যকর হবে বলে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরোনো মজুতের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে গত ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ৯ টাকা বাড়ানো হয়। ঈদুল ফিতরের আগে লিটার প্রতি তিন টাকা ছাড় দেয়ায় সেবার সব মিলিয়ে দাম বাড়ে ১২ টাকা।

ভোজ্যতেল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *