১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাটহাজারীতে। আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে চট্টগ্রামের এই উপজেলাটিতে। বুধবার নমুনা পরীক্ষা করা হয়েছিল ৬০ জনের। তারমধ্যে ৩৬ জনের শরীরেই করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৬০ শতাংশ।
আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, এ পর্যন্ত হাটহাজারীতে ২ হাজার ৮২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। যা পুরো জেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারী মাদ্রাসার পাশাপাশি জেলার আরও তিনটি উপজেলা এবং দুইটি পার্বত্য জেলায় যাওয়ার ট্রানজিট হাটহাজারী। ফলে এখানে সংক্রমণ হার ৬০ শতাংশ হওয়ায় বৃহত্তর চট্টগ্রামেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমতিয়াজ হোসাইন জানান, উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। জেলার অন্যান্য উপজেলার চেয়ে আক্রান্তের সংখ্যা হাটহাজারীতে অনেক বেশি। যা উদ্বেগজনক।
করোনা বিষয়ে আরও সংবাদ: পুলিশকে ফাঁকি দিলেও মৃত্যুকে দেয়া যায় না
স্বাস্থ্যবিধি অমান্য করা ও মাস্ক ব্যবহার না করায় এমন পরিস্থিতির রি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন, স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন জনগণকে সচেতন করার চেষ্টা করছি।
তিনি জানান, করোনা সংক্রমণ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে দুইটি টিম করে লকডাউনে দায়িত্ব পালনের ব্যবস্থা নেয়া হয়েছে।
হাটহাজারী/আরএম/কিউটি
















Leave a Reply