স্পোর্টস ডেস্ক: অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৬ রানের ইনিংসের পরও ১৭১ রানে অলআউট বাংলাদেশ। নিজেদের ঘরের মাঠে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি টাইগাররা। ৩৪ দশমিক ৩ ওভারেই ইনিংস গুটায় বাংলাদেশ।
হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার জাকির হাসান ও তানজিদ হাসান তামিম। দলকে খেলায় ফেরানোর আগেই উইকেট হারান তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।
৩৫ রানে তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে তারা ৫৯ বলে ৫৩ রানের জুটি গড়েন।
এরপর পানি পান বিরতি থেকে ফিরেই আউট হন মুশফিক। লুকি ফার্গুনসনের করা বলটি মুশফিকের ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করতে যাচ্ছিল, তখন পা দিয়ে বল ঢেকাতে চেষ্টা করেন মুশফিক।
আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
কিন্তু তার আগেই বল স্টাম্পে আঘাত হানে, মুশফিকের পাও স্টাম্পে লেগে যায়। দলীয় ৮৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ২৫ বলে ১৮ রান করেন মুশফিক।
তিন ম্যাচ সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ২৫৫ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ৮৬ রানে।
বিস্ফোরণ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply