নিউজ ডেস্ক: ৪৫তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডার দেয়া হবে ১ হাজার ২২ জনকে।
এতে আরও বলা হয়, ৪৫তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। অনলাইনে এই আবেদন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gob.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়বসাইট http://bpsc.teletalk.com.bd -এ পাওয়া যাবে।
বিসিএস/এসকেএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply