নিউজ ডেস্ক: ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১০ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম সচিব আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত।
৩ হাজার ১৪০ পদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৭৪টি পদ স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া শিক্ষায় ৯২০ জন, প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০ জন, পুলিশে ৮০ জন, আনসারে ১৪ জন, পরিবার পরিকল্পনায় ৪৯ জন, মৎস্যে ২৬ জন ও গণপূর্তে ৬৫ জন ক্যাডার নেয়া হবে।
বিসিএস/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply