৫ টাকার চামড়া, পাচারের শঙ্কা

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চামড়ার এমন দরপতন দেকা যায়নি। মাত্র ৫ টাকায় কেনা-বেঁচা হয়েছে ছাগলের চামড়া। শুরুটা রাজশাহীর বাঘা উপজেলায়। পরে আশপাশেও শুরু হয় দরপতন। তবে পবা ও চারঘাট উপজেলায় ৮ থেকে ১০ টাকা দরেও বিক্রি হয়েছে ছাগলের চামড়া। দরপতনের কারণে শঙ্কা দেখা দিয়েছে সীমান্ত দিয়ে চামড়া পাচারের।

বাঘা উপজেলার চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজার মন্দা থাকায় তারা মাঠ পর্যায়ে ৫ টাকা করে চামড়া সংগ্রহ করেছেন। তাদের ভাষ্য, এই দামে চামড়া কেনার ফলে চামড়া প্রতি তাদের সর্বোচ্চ দুই টাকা লাভ থাকবে। স্থানীয় আড়তদাররা কোনভাবেই তাদের ৭ টাকা বেশি দাম দিবে না।

স্থানীয়রা জানিয়েছেন, এবার কেউ চামড়া কিনতে চাইছেন না। ফলে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না।

আকরাম আলী নামের একজন জানিয়েছেন, তিনি নিজে খাসী ছাগলের চামড়া বিক্রি করেছেন ৩০ টাকায়। আর একটি ছাগীর চামড়া বিক্রি করেছেন ৫ টাকায়। অথচ গত বছরও তিনি ছাগীর চামড়া বিক্রি করেছিলেন ১২ টাকায়।

বাঘার আড়ানি এলাকার ইলিয়াস হোসেন নামের এক আড়তদার জানিয়েছেন, চাহিদা না থাকায় কম দামে চামড়া নিতে হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকেও ফড়িয়াদের মত দামেই কিনতে হচ্ছে।

তিনি জানান, এ বছর চামড়া কিনে লাভের আশা করছেন না। চামড়া প্রতি এক টাকাও যদি লাভ করা যায় তাতেই তিনি খুশি থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *