৮ পৌরসভায় ভোট ১৭ জুলাই

নিউজ ডেস্ক: দেশের আটটি পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওইসব পৌরসভায় আগামী ১৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

বুধবার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিতে প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ ১৭ জুলাই।

যে ৮ পৌরসভায় ভোট: চট্টগ্রামের দোহাজারী, পিরোজপুরে ভান্ডারিয়া ও মঠবাড়িয়া, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, চাঁদপুরের ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তারাশ পৌরসভায় ভোট হবে।

পৌরসভা নির্বাচন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *