স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে। এই বুথগুলোতে নমুনা পরীক্ষার জন্য আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইণ লাইভ ব্রিফিংয়ে এ আহ্বান জানান অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।
তিনি বলেন, এই বুথগুলোতে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। এটি সরকার ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। তবে সবাইকে অনলাইন নিবন্ধন করাতে হবে করোনার নমুনা সংগ্রহের জন্য।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় হটলাইন নম্বরে ১ লাখ ৭৪ হাজার ৫৩৯টি এবং এ পর্যন্ত প্রায় ৯৯ লাখ ৫৭ হাজার ১শ’টি ফোন কল রিসিভ করে স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি জানান।















