০৫ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): সুনামগঞ্জের ধসেপড়া নির্মাণাধীন কান্দুনালা সেতু পরিদর্শন করেছেন সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
শুক্রবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কোন্দানালা সেতুটির গার্ডার ধসের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো সেতুর কাজ শেষ করতে বলেছি। রানীগঞ্জ সেতুসহ সব সেতুর কাজ যথাসময়ে মান নিশ্চিত করে শেষ করতে তাগিদ দেয়া হয়েছে।
সচিব নজরুল ইসলাম আরও বলেন, গার্ডার বসানোর সময় দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। তিনি এ নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ায় আহ্বান জানিন।
সেতুগুলো পরিদর্শনের সময় নজরুল ইসলামের সাথে অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎফল সামন্ত, সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান ছিলেন।
গত রোববার রাতে কোন্দানালা সেতুর গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাকের (ক্রেন) পাইপ ফেটে একটি গার্ডার আরেকটির ওপর পড়ে যায়। এতে ওই সেতুর পাঁচটি গার্ডার ধসে পড়ে। এরপর থেকে এলাকাবাসী নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সেতু ধসে পড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের প্রকৌশলী হারুনুর রশীদ জানান, হাইড্রোলিক জ্যাকের পাইপ ফেটে দুর্ঘটনায় গার্ডার ধসের ঘটনা ঘটেছে। আমরা ধসে পড়া গার্ডারগুলো সরিয়ে নতুন করে কাজ শুরু করেছি। আশা করছি নির্ধারিত মেয়াদের আগেই সেতুর কাজ শেষ করা হবে।
দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply