০৬ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার সীমান্তবর্তী একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন।
শুক্রবার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: এএফপি।
খবরে বলা হয়, সোকোতো রাজ্যের তরা গ্রামে ভোরের দিকে চালানো এ হামলা হচ্ছে স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত অপরাধী চক্রের হামলা।
স্থানীয় বাসিন্দা লয়ালি উমেহ বলেন, বন্দুকধারীরা মটরসাইকেলে করে এসে এ গ্রামে বেপরোয়া হামলা চালায়। আমরা আজ বিকেলে ১৬টি লাশ দাফন করেছি।
ওই এলাকার কর্মকর্তা সাইদু নাইনো ইব্রাহিম মৃতের সংখ্যা নিশ্চিত করে জানান, আহতদের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারীরা শতাধিক গরু নিয়ে গেছে।
নাইজেরিয়া/এসকেএম
















Leave a Reply