২৬ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): একাত্তরের পঁচিশে মার্চে শহীদদের স্মরণে আলোক শিখা প্রজ্জ্বলন করেছে জাতীয় প্রেস ক্লাব। কর্মসূচি পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দিনটিকে স্বীকৃতি দেয়ার।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানের নেতৃত্বে প্রেস ক্লাব সদস্যরা মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করেন। পরে রাত ১২টা ১ মিনিটে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জানানো হয় ফুলেল শ্রদ্ধা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান ব্যবস্থাপনা কমিটির যুগ্ম-সম্পাদক মাঈনুল আলম ও আশরাফ আলী, সদস্য আইয়ুব ভূঁইয়া, রেজানুর রহমান, রহমান মুস্তাফিজ, শাহনাজ বেগম পলি ও শাহনাজ সিদ্দিকী সোমা, ব্যবস্থানপা কমিটির সাবেক সদস্য কুদ্দুছ আফ্রাদসহ ক্লাবের সদস্যরা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা

২৫শে মার্চের কালরাতে নিহত শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবের মোমবাতি প্রজ্জ্বলনের পর রাত ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ সময় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ। ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিশেষ অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন।

বক্তব্য রাখেন ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দুলাল খান, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, স্বাধীনতা সাংবাদিক পরিষদের সদস্য সচিব হামিদ মোহাম্মদ জসিম, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সভাপতি সুভাস চন্দ বাদল, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক শাহনাজ সিদ্দিকী সোমা, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের রফিকুল ইসলাম কচি প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিইউজের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল, নির্বাহী সদস্য শাহনাজ এলিস, রাজু হামিদ, জুবায়ের চৌধুরী।
অনুষ্ঠান শেষে স্বাধীনতার প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলী অর্পন করেন ডিইউজে নেতারা।
কবি নজরুল কলেজ ছাত্র ইউনিয়নের কর্মসূচি

কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি: ২৫ মার্চ সন্ধ্যায় রাজধানীর বাহাদুর শাহ পার্কে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কবি নজরুল সরকারি কলেজ সংসদ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।
কবি নজরুল সরকারি কলেজ সংসদের সহ-সভাপতি মেহেদি হাসান রনির সঞ্চালনায়, সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শামিম হোসেন। মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি রুহুল আমিন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কবি নজরুল সরকারি কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক প্রিজম ফকির, দপ্তর সম্পাদক জুবাইর হোসাইন সজল, সূত্রাপুর থানা সংসদের দপ্তর সম্পাদক শুভ মিত্রসহ অন্যরা।
শ্রদ্ধা/এএমএম/টিটি














