উদযাপিত হবে সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী

বিনোদন ডেস্ক: নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে চিত্রকর্মের প্রদর্শনী, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠেয় চিত্রকর্ম প্রদর্শনী হবে ‘পোর্ট্রেইট অব রেভ্যুলিউশনারিজ’ শিরোনামে। এতে স্থান পাচ্ছে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অমর বিপ্লবীদের পোর্ট্রেইট।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

অনুষ্ঠানে সভাপ্রধান থাকবেন পরিষদ সভাপতি ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক ও বরেণ্য শিল্পী রফিকুন নবী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক-গবেষক মফিদুল হক, স্বাধীনতা পদকজয়ী চিকিৎসক ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আমজাদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক নিসার হোসেন।

প্রদর্শনী/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *