হাসপাতালে শচীন টেন্ডলকার

০২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্টে করে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

টুইটারে তিনি লিখেছেন, ‘আমার জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ। আমি মুম্বাইয়ের হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকের পরামর্শে পূর্বসতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরবো। সবার জন্য শুভকামনা, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সব ভারতীয় ও আমার সতীর্থদের বিশ্বকাপ জয়ের দশকপূর্তির শভেচ্ছা জানাই।’

উল্লেখ্য, গত সপ্তাহের ২৭ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শচীন। তিনি বাসায় আইসোলেশনে ছিলেন গত কয়েকদিন। নিজেই সে খবর জানিয়েছেন সর্বকালের সেরা এই ব্যাটসম্যান।

শচীন টেন্ডলকার/এসকেএম