৭ এপ্রিল ২০২১ (ইন্টারন্যাশনাল ডেস্ক, ভারত): করোনা ভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে বেড়েই চলছে। সবেচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। তারপরই ব্রাজিল ও ভারতের অবস্থান। বুধবারও ভারতে ৪৭ হাজার ৯২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মরণঘাতি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। এমন পরিস্থিতিতে ভক্তদের জন্য জরুরী বার্তা দিলেন কারিনা কাপুর।
বেবি ডল বেবো তার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। মাস্ক পরা ছবি। মাস্কটি ল্যুইস ভুটন ব্র্যান্ডের। যার দাম প্রায় ২৬ হাজার রুপি। বাংলাদেশি টাকায় ৩০ হাজার টাকার বেশি। কারিনা এটা কিনেছেন ৩৫৫ মার্কিন ডলার দিয়ে। খবর: বলিউড নিউজ।
ইনস্টাগ্রামে নিজের মাস্ক পরা ছবি দিয়ে তাতে ক্যাপশনও দিয়েছেন। লিখেছেন, ‘প্রচারের জন্য নয়, মাস্ক পরুন’।
ল্যুইস ভুটন ব্র্যান্ডের এই মাস্ক শুধু কারিনা কাপুরই নন, ব্যবহার করছেন বলিউড তারকা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকানও। তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডটির মাস্ক।
ল্যুইস ভুটনের ওয়েবসাইট থেকে জানা গেছে, মাস্কটি ক্লিনিং যোগ্য। মানে, চাইলেই আপনি এটি ধুয়ে আবার ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, এর আগেও কারিনা কাপুর করোনা ভাইরাস নিয়ে ভক্তদের সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। উৎসাহিত করেছেন মাস্ক পরতে।
কারিনা কাপুর/এএমএম/টিটি
















Leave a Reply