১৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৯৪ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ২ জন কম মারা গেছেন। গতকাল রেকর্ড ৯৬ জন মারা গিয়েছিলেন। এদের মৃত্যুর মধ্যদিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১০ হাজার ৮১ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া কোভিড-১৯ রোগীদের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৩০ জন নারী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৯৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। গতকালের চেয়ে আজ ৯৯৩ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ২৪ হাজার ৮২৪ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ১৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
দেশে এ পর্যন্ত ৫১ লাখ ১৫ হাজার ৫৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৪ হাজার ৮৬৬টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মোট পরীক্ষার ৩৮ লাখ ১১ হাজার ৪১২টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৪ হাজার ১৬০টি বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯১৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply