করোনায় আক্রন্ত মনমোহন সিং

১৯ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রন্ত হয়েছেন। বর্তমানে তাকে দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮৮ বছর বয়সী মনমোহন সিংকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসুস্থ বোধ করায় সম্প্রতি তিনি নমুনা পরীক্ষা করান। সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

হাসপাতাল সংশ্লিষ্ট এক ব্যাক্তির বরাত দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, একদল বিশেষজ্ঞ চিকিৎসক সাবেক এই প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এদিকে মনমোহন সিং এর করোনা আক্রন্ত হওয়ার খবর ছড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় সাবেক এই প্রধানমন্ত্রী’র অরোগ্য কামনা করে টুইটারে পোস্ট করেন। তিনি লিখেন, ‘এই মাত্র খবর পেলাম মনমোহন সিংজি করোনায় আক্রান্ত হয়েছেন। স্যার আমাদের প্রার্থনা আপনার সাথে রয়েছে। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’

মনমোহন সিং/এসকেএম