২৩ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): নিখোঁজ হওয়ার পরদিন আহত অবস্থায় পাওয়া গেল সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলকে। সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকে পাওয়া যায়।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় ফেসবুকে দেয়া সিয়াম সারোয়ার জামিলের পোস্ট। ছবি: ফেসবুক থেকে নেয়া।
শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় দুই ব্যক্তি তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জামিরের স্ত্রী শারমিন সুলতানা শুক্রবার (আজ) রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি জানান, বৃহস্পতিবার থেকে জামিল নিখোঁজ রয়েছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া জানান, জামিলের পরিবার জানিয়েছে তিনি (জামিল) উদ্ধার হয়েছেন। তবে জামিল কিভাবে আহত হয়েছেন তা জানা যায়নি।
সিয়াম সারোয়ার জামিল নেপালের কাঠমান্ডু ট্রিবিউন পত্রিকার ঢাকা ব্যুরোর সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেন। এর আগে তিনি দেশের স্যাটেলাইট টেলিভিশন আরটিভি-তে ছিলেন।
জামিল ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের নেতা ছিলেন।
জামিল নিখোঁজ হওয়ার আগে বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘পৃথিবীটা ভীষণ সুন্দর। আর মানুষও। / সবাইকে সালাম। ভালো থাকবেন।’
সাংবাদিক জামিল/এএমএম/আরএম















Leave a Reply