মে মাসে আসছে স্পুতনিক-ভি

২৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনার রাশিয়া উদ্ভাবিত টিকা স্পুতনিক-ভি আসছে বাংলাদেশে। প্রথম চালান আসার কথা মে মাসে।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এমন তথ্য জানান ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি জানান, আপাতত ৪০ লাখ ডোজ টিকা আসবে।

মেজর জেনারেল মাহবুব জানান, স্পুতনিক-ভি ছাড়াও চিনের সিনোফার্মের টিকা আনার বিষয়েও আলোচনা চলছে। যে ভ্যাকসিন আমাদের দেশের জন্য প্রয়োজন, বিভিন্ন উৎস থেকে আমরা সেটি পাওয়ার চেষ্টা করছি।

এর আগে, ঔষধ প্রশাসন অধিদফতরের সভায় দেশে রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়। এর ফলে দেশে অনুমোদিত টিকার সংখ্যা দাঁড়ালো দুইয়ে। প্রথমে অনুমোদন দেয়া হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা।

বর্তমানে নিজ দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারত টিকা দেয়া বন্ধ করেছে। ফলে বাংলাদেশেও টিকা সঙ্কট শুরু হয়েছে।

স্পুতনিক-ভি/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *