২৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও ৭৭ জন। এদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩৪ জন নারী। গতকালের চেয়ে আজ ১ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছেন ৭৮ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১১ হাজার ৩০৫ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়েসি ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়েসি ৮ জন, ৪১ থেকে ৫০ বছর বয়েসিদের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়েসিদের মধ্যে ১২ জন এবং ষাটোর্ধ্ব বয়েসি ৫২ জন রয়েছেন।
এর মধ্যে ঢাকা বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ৭ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে ৫ জন করে, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৮ হাজার ২০৬ জনের। এদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৫৫ জন। গতকালের চেয়ে আজ ৭৬ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৩৭ জনের। এতে শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৩১ জন।
দেশে এ পর্যন্ত ৫৪ লাখ ২৩ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪০ লাখ ৮ হাজার ১২৩টি হয়েছে সরকারি এবং ১৪ লাখ ১৫ হাজার ৬০৭টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৯২ জন। গতকালও সুস্থ হয়েছিলেন ৫ হাজার ২৩৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।
উল্লেখ্য, ৪১৬ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply