০৯ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): গিনির উত্তর পূর্বাঞ্চলীয় সিগুইরি এলাকার একটি সোনার খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনাস্থল থেকে রেডক্রস অন্তত ১৫ জনের প্রাণহানির খবর জানিয়েছে। তবে এসব লোক খনির ওপর থেকে পড়া পাথর চাপায় নাকি খনির ভেতরে চাপা পড়ে নিহত হয়েছে তা জানা যায়নি।
পুলিশ ক্যাপ্টেন মামাদু নিয়ারে বলেছেন, সিগুইরি খনির পরিস্থিতি আমাদের সবার জন্য উদ্বেগজনক। দিনশেষে এই ভূমিধস কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়ানক।
ভূমিধস/এসকেএম















