আক্রান্তের সংখ্যা পৌঁছুলো পৌণে ৮ লাখে

১০ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৩৮ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১১ হাজার ৯৭২ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়েসিদের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়েসিদের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়েসিদের মধ্যে ৭ জন এবং ষাটোর্ধ্ব বয়েসি ২৫ জন রয়েছেন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৩ জন, বরিশাল বিভাগের ২ জন এবং রংপুর বিভাগের ১ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় ১ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৬ হাজার ১৬৩ জনের। এদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৪ জন। গতকালের চেয়ে আজ ১২৮ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল নমুনা পরীক্ষা হয়েছিল ১৬ হাজার ৯১৫ জনের। এদের মধ্যে করোনা শনাক্ত হয় ১ হাজার ৩৮৬ জনের।

দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৬ লাখ ৪৬ হাজার ৭৪২ জনের। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৫ হাজার ২৭ জন। মোট পরীক্ষার ৪১ লাখ ৪৬ হাজার ১৯৭টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ১ হাজার ৫৪৫টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৫ জন। গতকাল সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ২১৪ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজার ২৭৭ জন।

উল্লেখ্য, ৪২৯ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *