মৃতের সংখ্যা বাড়ছে

২২ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৩৮ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১২ হাজার ৩৪৮ জন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮ জন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন।

উল্লেখ্য, ৪৩৯ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *