কলেজ ছাত্রের আত্মহত্যা

৩ জুন ২০২১ (নিউজ ডেস্ক, চুয়াডাঙ্গা): আলমডাঙ্গা উপজেলায় এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে সে স্যুইসাইড নোটে লিখে গেছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

বুধবার রাতে নির্জন বাড়িতে সে আত্মহত্যা করে। ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রের নাম ফারদিন এহসান তুষার। তার বাবা রবিউল হক আঠারোখাদা গ্রামের স্কুল শিক্ষক। ফারদিন বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।

জানা গেছে, ফারদিন যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার বয়স ২১ বছর। সম্প্রতি একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে হতাশায় ভুগছিল।

এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আত্মহত্যা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *