০৭ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, লিবিয়া): লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছে আরও ৫ জন।
রোববার দেশটির দক্ষিণাঞ্চলের সেবহা শহরে একটি চেকপোস্টে এ বোমা হামলার ঘটনা ঘটে। খবর: আরব নিউজ।
খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সামনে চেকপোস্ট পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত কেউ-ই এ হামলার দায় স্বীকার করেনি।
সেবহা লিবিয়ার ফেজ্জান প্রদেশের রাজধানী। এটি খলিফা হাফতারের নিয়ন্ত্রণাধীন এলাকা। অঞ্চলটিতে কয়েকবছর ধরে অসংখ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
লিবিয়া/এসকেএম















