আক্রান্ত ও মৃতের সংখ্যা চলতি মাসে সর্বোচ্চ

১৪ জুন ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৫৪ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১৩ হাজার ১৭২ জন।

সোমবার ওয়ার্ল্ডো মিটার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৮ লাখ হাজার ২৯ হাজার ৯৭২ জন।

দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।

উল্লেখ্য, চলতি জুন মাসে একদিনে শনাক্ত ও মৃতের সংখ্যা এটিই সর্বোচ্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *