জয় পেল আবাহনী

২১ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার লিগ পর্বে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১ রানে হারালো আবাহনী লিমিটেড।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আবাহনী। ব্যাট হাতে ৫ বল বাকী রেখে ১৩০ রানে অলআউট হয় গাজী গ্রুপ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন সৌম্য সরকার। আবাহনীর মোহাম্মদ সাইফুদ্দিন ৪টি ও মেহেদি হাসান রানা ৩টি উইকেট নেন।

১৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে চাপে পড়েন আবাহনীর ব্যাটসম্যানরাও। ৬৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে আবাহনী। তবে এক প্রান্ত আগলে আবাহনীকে লড়াইয়ে রাখেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। ১৯তম ওভারের পঞ্চম বলে আউট হন শান্ত। তখন আবাহনীর জিততে ৭ বলে ১৩ রান দরকার।

শেষদিকে পেসার রানা ২টি চারে ৩ বলে ৯ রান করেন। শেষ পর্যন্ত ১ বল বাকী রেখে জয় পায় আবাহনী। ৪৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করে ম্যাচ সেরা হন শান্ত।

এই জয়ে ১৩ খেলা শেষে ২০ পয়েন্ট আবাহনীর। গাজীর সংগ্রহ ১২ খেলা শেষে ১৪ পয়েন্ট।

ক্রিকেট/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *