আইপিএলের পরেই টি২০ বিশ্বকাপ

২৬ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক, সংযুক্ত আরব আমিরাত): এখনও আনুষ্ঠানিক ঘোষনা আসেনি। তবে নিশ্চিত হয়েছে ভারতের পরিবর্তে এবারের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইএসপিএন ক্রিকইনফো’র তথ্য অনুযায়ী, আইপিএল ফাইনালের পর-পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট মাঠে গড়াবে। ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। ফাইনাল ম্যাচ ১৪ নভেম্বর। অংশ নেবে ১৬টি দল।

তবে আইসিসি’র পক্ষ থেকে এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মে মাসে স্থগিত হয় আইপিএলের ১৪তম আসর। স্থগিত বাকী ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ সেপ্টেম্বর শুরু হবার পর আইপিএলের ফাইনাল হবে ১৫ অক্টোবর। তাই আইপিএল ফাইনাল শেষ হতে না হতেই, দু’দিন পর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাতবে ক্রিকেট দুনিয়া।

পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। এই রাউন্ডে আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রথম আউন্ডের দলগুলো হলো- বাংলাদেশ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। এই আট দল প্রথম রাউন্ডে ১২টি ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা দু’টি করে দল মোট ৪টি দল যাবে পরের রাউন্ডে। সেই রাউন্ডে সেরা আট দলের সাথে অংশ নিবে সুপার টুয়েলভে।

নির্ধারিত সময়ের মধ্যে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা আট দলের মধ্যে থাকতে না পারায় মূল পর্বের টিকিট পেতে বাংলাদেশকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে। র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা আটটি দল সরাসরিই সুপার টুয়েলভ-এ খেলবে।

সুপার টুয়েলভে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হবে। ছয়টি করে দল থাকবে এক গ্রুপে। এই রাউন্ডে ম্যাচ হবে ৩০টি। ২৪ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ। সুপার টুয়েলভের খেলা হবে তিনটি ভেন্যু- দুবাই, আবুধাবি ও শারজাহতে। প্রতি গ্রুপের সেরা দু’টি দল টিকিট পাবে সেমিফাইনালের। সেমির পর ফাইনালের মঞ্চে উঠবে সেরা দু’দল। দু’টি সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচও হবে দুবাই, আবুধাবি ও শারজাহতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি-না, এ বিষয়ে ২৮ জুনের মধ্যে চূড়ান্ত সিদ্বান্ত জানানোর কথা ভারতের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ/এএমএম/কিউটি

আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *