আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে

২৯ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): করোনায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত।

আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে এ নিয়ে অলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে ঠিক কবে থেকে খেলা অরম্ভ হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি।

এদিকে সব বিদেশি খেলোয়াড়দের দলে পাওয়ার বিষয়টি নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আইপিএলের বাকি অংশে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের পাওয়া গেলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়ারদের নিয়ে শঙ্কা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের ভাবনায় ফেলেছে। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিসিসিআই উক্ত ক্রিকেট বোর্ডগুলোর সাথে আলোচনা করবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের হয়ত পাওয়া যাবে। তবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেটারদের পাওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা দেখছি বিষয়টি নিয়ে কী করা যায়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন মৃত্যুপুরীতে পরিণত ভারত, তখন কঠিন বায়ো বাবল সুরক্ষায় চেন্নাই, দিল্লিতে চলছিল আইপিএল।

বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে বিসিসিআই। তবুও করোনাকে উপেক্ষা করে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার প্রত্যয়ে থাকে বিসিসিআই।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন মৃত্যুপুরীতে পরিণত ভারত, তখন কঠিন বায়ো বাবল সুরক্ষায় চলছিল আইপিএল। এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়ে বিসিসিআই। তবুও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার প্রত্যয়ে থাকে বিসিসিআই। পরে ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হলে গত গত ৪ মে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করতে বাধ্য হয় সৌরভ গাঙ্গুলীর বোর্ড।

অবশেষে সেই স্থগিত হওয়া টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

ক্রিকেট/এসকেএম