ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ

২৭ জুন ২০২১ (ব্রিটিশ ডেস্ক): পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক। করোনা সংক্রমণ রোধে নেয়া বিধি নিষেধ ভেঙে বান্ধবীকে চুমু খাওয়ার ছবি প্রাকাশের পর সমালোচনার ঝড় ওঠে। এরজন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। কিন্তু সমালোচনা না থামায় পদত্যাগে বাধ্য হন।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।

জনসন বলেন, খুব দুঃখের সাথে তিনি তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। তবে সেবার জন্য হ্যানককের অত্যন্ত গর্বিত হওয়া উচিত।

এদিকে পরে ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে বলা হয়েছে, রাণী দ্বিতীয় এলিজাবেথ নতুন স্বাস্থ্য মন্ত্রী হিসেবে এমপি সাজিদ জাভিদের নিয়োগ অনুমোদন দিয়েছেন। তিনি ম্যাট হ্যানককের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ব্রিটেনে করোনা মোকাবেলায়, বিশেষ করে টিকাদান কর্মসূচিতে মুখ্য ভূমিকায় ছিলেন হ্যানকক।

ম্যাট হ্যানকক/এসকেএম