৩ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): কোপা আমেরিকায় শেষ চারের লড়াইয়ে আজ (বাংলাদেশ সময় রবিবার) মাঠে নামবে আরও চারটি দল। এর মধ্যে রয়েছে হট ফেভারিট উরুগুয়ে ও আন্ডার ডগ আর্জেন্টিনা।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাতে কলম্বিয়ার মোকাবেলা করবে হট ফেভারিট উরুগুয়ে। ম্যাচটি শনিবার (বাংলাদেশ সময় রবিবার ভোর ৪টায়) গোয়ানিয়ায় অনুষ্ঠিত হবে।
তৃতীয় স্থান নিয়ে গ্রুপ পর্ব শেষ করে কলম্বিয়া। অন্য দিকে, কোপা আমেরিকার ১৫ বারের শিরোপা জয়ী উরুগুয়ে ‘এ’ গ্রুপে শেষ দুটি ম্যাচে জয়ের মাধ্যমে দ্বিতীয় অবস্থান নিশ্চিত করে। সোমবার প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েই কোয়ার্টারে কলম্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উরুগুয়ে।
উরুগুয়ের শেষ গ্রুপ ম্যাচে মূল একাদশে না থাকলেও কোয়ার্টারে শুরুতেই মাঠে নামবেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা লুইস সুয়ারেজ। ফর্ম ফিরে পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এডিনসন কাভানিও। শেষ দুইটি ম্যাচেই গোল পেয়েছেন তিনি।
কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া এখনও নিজেদের সামর্থ্যরে সবটুকু দিতে পারেনি। গ্রুপ পর্বে তৃতীয় স্থান নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে।
আরও খবর পড়ুন: চিলিকে বিদায় করে সেমিতে ব্রাজিল
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নির্ধারিত অতিরিক্ত সময়ে সমতায় খেলা শেষ করে পেরু ও প্যারাগুয়ে। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে শেষ চারের টিকেট কাটে পেরু।
অন্যদিকে, শেষ আটের দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ান, স্বাগতিক ব্রাজিল।
কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইকুয়েডর মোকাবেলা করবে আর্জেন্টিনার। খেলাটি বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।
কোপা আমেরিকা/এএমএম/আরএম
















Leave a Reply