১৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২০৩ জন মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ২২০ জন। গতকালের চেয়ে আজ ১৭ জন কম মারা গেছেন। রবিবার মারা যান সর্বোচ্চ ২৩০ জন। মৃতদের মধ্যে পুরুষ ১৩২ জন এবং নারী ৭১ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৬ হাজার ৮৪২ জন মানুষ মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ হাজার ৭৮২ জন পুরুষ এবং ৫ হাজার ৬০ জন নারী।
গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৮ জনের শরীরে। গতকাল সর্বোচ্চ সংখ্যক ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। দেশে এ পর্যন্ত ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু ২২০
গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply