২২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৮৭ জন। গতকালের চেয়ে আজ ১৪ জন বেশি মারা গেছেন। এর মধ্যে ১১৭ জন পুরুষ ও নারী ৭০ জন। এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৮ হাজার ৬৮৫ জন মানুষ মারা গেছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪৮৬ জনের। এতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৭ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ।
আরও পড়ুন: ঈদের দিনে কান্না ১৭৩ পরিবারে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত ৭৩ লাখ ৭৬ হাজার ৩৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১১ লাখ ৪০ হাজার ২০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৪৬১ জন।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply