২৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ প্রথম চালান হিসেবে জাপানের কাছ থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পেতে যাচ্ছে। কোভাক্স সুবিধার আওতায় বাংলাদেশ এই টিকা পাবে।
শনিবার বেলা তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমান অবতরণ করবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেন টিকা গ্রহণ করবেন।
এর আগে মোমেন জানিয়েছিলেন, জাপান কয়েক ধাপে ২ দশমিক ৯ মিলিয়ন ডোজের বেশি আ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠাবে।
তিনি জানিয়েছিলেন, টিকার অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বাণিজ্যিকভাবে কিনছে। এর পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরও কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহের ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: করোনা টিকা নিয়ে চিনের আশ্বাস
এ মুহূর্তে ১৫ লাখ মানুষ অক্সফোর্ডের তৈরি এ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন।
বাংলাদেশ এ পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউট (এসআইআই) থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১ দশমিক ২ কোটি ডোজ পেয়েছে।
করোনা টিকা/এএমএম/কিউটি
















Leave a Reply