০২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার সকালে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রতনপুর গ্রামের মৃত বিরাজ মোল্লার ছেলে দলীল লেখক দেলোয়ার হোসেন দুলাল ও মৃত আফছার হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন।
আহতরা হলেন, একই গ্রামের মহসিনের ছেলে এমদাদুল হোসেন, বজ্রপাতে নিহত মোফাজ্জলের ছেলে ছাব্বির হোসেন, মৃত হামেদ আলীর ছেলে খলিল মিয়া ও কড়িয়া এলাকার শফীর উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম।
এক প্রত্যক্ষদর্শী কৃষক জানায়, ওই কৃষকরা জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে তারা পাশেই পুকুরের মাছ পাহাড়া দেয়ার জন্য নির্মিত ঘরের বারান্দায় আশ্রয় নেন।
হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যান। এ সময় আহত হন চারজন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বজ্রপাত/এসকেএম















