০৩ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানিবাহী একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।
শনিবার রাতে কঙ্গোর রাজধানী কিনশাসা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে জাতীয় মহাসড়কে কিবুবা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর: এএফপি।
স্থানীয় পুলিশ ক্যাপ্টেন অ্যান্টনে পুলুলু এএফপিকে বলেন, শনিবার রাতে কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। সেখানে জ্বালানিবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের জোর ধাক্কা লাগার সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এতে ৩৩ জনের মৃত্যু ঘটে।
অপর এক পুলিশ সূত্র জানায়, এ দুর্ঘটনায় অনেকের দেহ এমনভাবে পুড়ে গেছে যে তাদের শরীরের কোন অংশ অবশিষ্ট নেই। তারা আরও জানায়, তবে সেখানে যেসব দেহাবশেষ পাওয়া গেছে, সেগুলো উদ্ধার করে সোমবার সৎকার করা হয়।
সড়ক দুর্ঘটনা/এসকেএম















