মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়ালো

৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়ালো। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪৮ জন।গতকাল বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ২৬৪ জন। আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন কম।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২২ হাজার ১৫০ জনে উন্নীত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *