দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৬১ জন। এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, গত ৫ আগস্ট মারা যান ২৬৪ জন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২২ হাজার ৪১১ জনে উন্নীত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গতকাল শুক্রবার এ সংখ্যা ছিল ২৪৮ জন। আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৩ জন বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। এ পর্যন্ত ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় মডার্না কার্যকর ভ্যাকসিন

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ