মৃতের সংখ্যা প্রায় ২৪ হাজার

১৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭৮ জন। দেশে এ পর্যন্ত প্রায় ২৪ হাজার মানুষ এ ভাইরাসে মারা গেছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার টানা ১৯ দিন পর মৃতের সংখ্যা ২শ’র নিচে নামে। গতকাল মারা যান ১৯৭ জন। দেশে এ পর্যন্ত ২৩ হাজার ৯৮৮ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩৩০ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৮৫ জন। শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিস্ময়কর

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *